মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে পায়রাচত্বরে এসে শেষ হয়। মিছিলকারীরা “চুপ্পুর দুই গালে জুতা মারো তালে তালে” ফ্যাসিবাদের দালালরা হুসিয়ার সাবধান বলে শ্লোগান দেয়।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরা, আবু রায়হান রিহান, সাইদুর রহমান, রত্না খাতুন ও শামিম আহম্মেদ। বক্তরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবী জানান। এর আগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ।


সর্বশেষ পাওয়া সংবাদ