মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হরিরামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়কের দূর্নীতি বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ছাত্র সমাজ ও হরিরামপুর এলাকাবাসী।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তার অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গত ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ সিভিল সার্জন বরারব লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খান হাসপাতালের এমন কোন খাত নেই যেখানে সে দুর্নীতির হাত বসাইনি। সিজার থেকে শুরু করে হাসপাতালের এম্বুলেন্স মেরামতের এবং তেলের টাকা আত্মসাৎ করা, গাছের ডালাপালা বিক্রি করাসহ এমন কোন সেক্টর নেই যেখানে তার দুর্নীতি নেই।

বক্তরা আরও বলেন, সে একজন অফিস পিয়ন। তারপরও সে ভারপ্রাপ্ত ক্যাশিয়ারের দায়িত্বে নিযুক্ত হয়ে প্রত্যােকটা পরতে পরতে দুর্নীতি করছে। আমরা এর বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আন্ধারমানিক এলাকার সোহাইল আহম্মদ, বিচারপতি নুরুল ইসলাম কলেজের ছাত্র মোহাম্মদ তন্ময়, মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজী কাউসার, মেহেরাব হোসাইন প্রমুখ।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানেকে অফিস কক্ষে না পেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন,অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিএস স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত করার পর কি হল না হল সেটা আপনারা জানতে পারবেন। তদন্ত করার আগেতো আর কিছু বলা যায় না।

সর্বশেষ পাওয়া সংবাদ