মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে আলাল পোল্ট্রি ফিডে ভয়াবহ আগুন: ক্ষতি সাড়ে ৪৬ কোটি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডে ভয়াবহ অঙ্গিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রুপ ধারণ করে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় কুসুম্বি ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল ১১টা পর্যন্ত ২টি ইউনিট কাজ করছেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, শুরুতে প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউনের পূর্বপাশ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের ফিড মিল, গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন যার মূল্য ২০ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার টাকা, ২০৯৫ টন ভুট্টা যার মূল্য ৭ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকা ও ৯৫৫ মেট্রিক টন কানগ্লুডিং মিল (সিজিএম) যার মূল্য ১০ কোটি ২ লক্ষ ৭৫ হাজার টাকা মেশিনারিজ যার মূল্য ৫ কোটি ৫০ লক্ষ ও গোডাউনের মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এসব পুরে ভষ্মীভূত হয়েছে।

স্থানীয় চাঁনমিয়া ও ছবের উদ্দিন জানান, আমরা ঘুমিয়ে পড়েছি। বাহিরের চিৎকার শুনে বের হতেই আগুনের তাপলাগে। আগুনের ভয়াবহ রুপ ধারণ করেছে। তখন দেখি ফিড মিলের সাথে আমার মুরগির খামারের ঘরে এক অংশে আগুন লাগে। দ্রুত সাবমার্সি চালু (পানির পাম্প) করে তা নিভিছি এবং ফিড মিলের আগুনও সঙ্গে থেকে নিভিয়েছি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর, শেরপুর, শাজাহানপুর ও ধনুট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ বখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে তবে আমাদের ২টি ইউনিট সকাল ১১টা এখন পর্যন্ত কাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ