মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ৫ ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

আটককৃতরা হলন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল, শ্যামনগরের নোয়াবেকী এলাকার সুমন বিশ্বাস ও বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় চাইনিজ পিস্তল , দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামী ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ