মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় আটক হয়েছে দুই কারবারী। রোববার বিকেল চারটায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে বিপুল পরিমাণ এ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নিদের্শনায় থানা পুলিশ রোববার দিনব্যাপী বেনাপোল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত ৯টার দিকে তারা ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্ট থানার এলাকার দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আশরাফুল হোসেন (২২) ও বকুল হোসেনের ছেলে শোয়াইব হোসেন (২১)। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। তারা বেনাপোল এলাকার চিহিৃত গাঁজাসহ ব্যবসায়ি বলে পুলিশ জানিয়েছে।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ