মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সোনাইমুড়ীতে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সোমববার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

আটক মো.বেলাল হোসেন (৪১) ওই গ্রামের বড় ভূঁইয়া বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, আটক আসামি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি বেলালের গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ