মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বগুড়ায় আলাল এগ্রোফুডে ভয়াবহ অগ্নিকান্ড, কাজ করছে ৬টি ইউনিট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আলাল এগ্রো ফুড এবং পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান বাগড়া হঠাৎপাড়া এলাকায়। সেখানে আলাল এগ্রোফুডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় কুসুম্বি ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল ৯টা পর্যন্ত ২টি ইউনিট কাজ করছেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে যায় তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, ‘আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের সদর, শেরপুর, শাজাহানপুর ও ধনুট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ বখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে৷ আমাদের ২টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ