মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

‘সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

ঝিনাইদহ প্রতিনিধি: সুস্থ ধারার সাংবাদিকতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার দৃড় সংকল্প ব্যাক্ত করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সোমবার দুপুরে নির্বাহী কমিটির এক সভায় এই সংকল্প ব্যাক্ত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিকরা এ উপলক্ষ্যে নির্বাহী কমিটির এক সভা ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের এম রায়হান, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, দৈনিক দেশ রুপান্তরের রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দান হোসেন, বার্তাবাজারের খায়রুল ইসলাম নীরব ও সোনালী খবরের কামরুজ্জামানান লিটন বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

সভায় বক্তগন বলেন, সুস্থ ধারার সাংবাদিকতা করলে ঝিনাইদহ প্রেসক্লাব তার সঙ্গে থাকবে এবং পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করবে। কিন্তু সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। সভায় সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ঝিনাইদহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও ক্লাবের চলমান উন্নয়ন পক্রিয়া বজায় রাখতে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ