মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ময়মনসিংহে ড্রাম ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নিহত, আহত ৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নিহত হয়েছে। এসময় আরো ৫জন গুরুত্বর আহত হয়।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার গফরগাঁও উপজেলার পৌর শহরের ইমামবাড়ি এলাকার মোহাম্মদ তামিমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বার সাদিয়া আক্তার গফরগাঁও থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিজারিয়ান অপারেশন করার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের সুতিয়াখালী শেষ মোড় এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয় এবং তার পাঁচ বছরের শিশু সন্তান ও সিএনজিচালকসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: শফিক উদ্দিন বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে এবং আহতরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ