মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে ফেক ফেসবুক আইডি থেকে রাজনৈতিক রং লাগিয়ে ৩ ব্যক্তির ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযোগ দায়েন করেন।

ভুক্তভোগীরা হলেন-উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আঃ আলী শিকদারের ছেলে মোঃ ওয়ালী উল্লাহ (৪৭), মৃত এখলাছ উদ্দিনের ছেলে মহসিন আল আজাদ (৪৪) ও মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে মোঃ বাদল মোল্লা (৪৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদিয়া গ্রামের ওয়ালী উল্লাহ, মহসিন আল আজাদ ও বাদল মোল্লার ছবি ব্যবহার করে “সিংগাইর থানার সব খবর” নামীয় ফেসবুক আইডি হতে তিনজনের ছবিসহ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করে। বিষয়টি মূহুর্তের মধ্যে সোস্যাল মিডিয়া ছড়িয়ে পরে। এতে তাদের সমাজে মান সন্মান ক্ষুন্ন হচ্ছে।

ভুক্তভোগী ওয়ালী উল্লাহ বলেন, আমি ওষুধ কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ চাকুরি করে আসছি। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমাদের সুনামকে ক্ষুন্ন করার জন্য অজ্ঞাত ব্যক্তির একটি ফেসবুক আইডি হতে আমাদের হেয় প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে তিনজনের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করে আমাদের সুনাম নস্ট করছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে সিংগাইর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ