বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

হরিরামপুরে গৃহবধুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর থেকে রহস্যজনকভাবে মৃত্যু স্মৃতি সরকার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে সন্তানের জননী।

হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্মৃতির ফুপাতো ভাই লোকেশ কর্মকার অভিযোগ করে বলেন, তার বোনকে তার বোনের স্বামী সঞ্জিত খুন করেছে। শরীরে মারধরের আঘাত রয়েছে। তার ভাইয়ের স্ত্রীর সাথে সঞ্জিতের অবৈধ সম্পর্ক ছিলো বলে স্মৃতিকে মেরে ফেলেছে। স্মৃতির মা রানী দাস বলেন, আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত। আজ ওরে মাইরা ফালাইছে।

এলাকাবাসী জানান, মাঝে মধ্যেই ওই পরিবারে ঝগড়ার ঘটনা শুনেছি। দুই ছেলের বউয়ের সাথে তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। নিহত স্মৃতি সরকার কিছুদিন আগে ঝগড়া করে বাপের বাড়িও কয়েক মাস থেকে এসেছে। গতকাল তাঁর সন্তান কান্না শুরু করলে শাশুড়ি ডাকতে গিয়ে দেখেন স্মৃতি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

স্মৃতির শ্বাশুড়ি নিয়োতি সাহা বলেন, এদিন বাড়িতে কোন কাইজা (ঝগড়া) হয় নাই। শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, তাতো জানিনা।

পেশায় রিকশা চালক গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, সে চারটার দিকে রিকশা নিয়ে বের হয়েছিল। খবর পেয়ে সাড়ে পাঁচ টার দিকে বাড়ি এসে দেখে তার স্ত্রী নেই।

হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সঞ্জিত সাহাকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ