বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

নরসিংদীতে প্রাণ আরএফএল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল এর প্লাস্টিক কারখানায় অগ্নিকারে ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গায় কারখানাটির ওযান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরির ইউনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর মোট ৭টি ইউনিট। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

পলাশ ফাযার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট, মাধবদী ফায়ার স্টেশনের ২ টি ও নরসিংদী স্টেশনের ৩টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া, আগুন নেভাতে প্রাণ কোম্পানির নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করে। আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

কারখানাটির যে অংশে আগুন লেগেছে, সেখানে প্লাস্টিকের ওযান টাইম প্লেইট, গ্লাস এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী করা হতো বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে উৎপাদিত বিভিন্ন প্লাস্টিক পণ্যসহ যন্ত্রপাতি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ