বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মহেশপুর-জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসটি গতিরোধ করে তল্লসী চালায়। এ সময় বাসে মালিক বিহীন একটি বক্সে ৩.০৪০ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা আগেভাগে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ