বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া নামক স্থানে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ সিএনজি যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা টি উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উল্টো দিক থেকে ট্রাক এলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এ সময় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী স্বপন আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত সিএনজি চালক আসাদকে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন আলী শাহজাদপুর উপজেলার বাগধুনিয়াইল গ্রামের দারেশ ফকিরের ছেলে।  

উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ট্রাকটি উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের বাবলাপাড়া নামক স্থানে পৌছিলে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে চলে যায়। সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১ যাত্রী নিহত হয় আহত হয় সিএনজি চালক।  

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ