বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

বগুড়ায় ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি ফ্ল্যাটের ছাদের রেলিং থেকে পড়ে সাবিরা ইয়াসমিন (১৭) নামে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ওই ফ্ল্যাটে ছাদের রেলিং এ হেলান দিয়ে সে তার মায়ের সাথে গল্প করছিল। এ সময় অসাবধানতাবশত সাবিরা রেলিং থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জলেশ্বরীতলা নূর মসজিদের পিছনে নুসরাত হোম নামে একটি ৮ তলা ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন সামিরার পরিবার। তার বাবা ভ্যারাইটি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বগুড়ার মহাস্থানে। সে এবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু বিষয়টি নিশ্চিত করে জানান, সাবিরা স্বাস্থ্যবতী ছিল। ওই ভবনের ছাদের রেলিং এর সাথে হেলান দিয়ে তার মায়ের সাথে গল্প করছিল। এ সময় অসাবধানতাবশত সাবিরা নিচে পড়ে গিয়ে মারা যায়।

তিনি আরও বলেন, সাবিরার লাশ তার গ্রামের বাড়ি মহাস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফইম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ