বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত মর্জিনা নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের নাইটগার্ড জামাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে সবার অজান্তে নিজ ঘরে গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে মর্জিনা। টের পেয়ে মর্জিনার ছেলে ও পরিবারের লোকজন দ্রুত মর্জিনাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এরপর রবিবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মর্জিনার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবর পেয়েছি। এবিষয়ে বগুড়া সদর থানায় ইউডি মামলা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ