বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ আগষ্ট) বিকেলে আদপাশা সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মনজু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

স্থানীয়রা জানান, উপজেলার মির্জাপুর থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার (ওসি) কে এম নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ