মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু ভবনে ঢুকতে পারেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে রেখেছেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভোর থেকেই বঙ্গবন্ধুর বাড়ির সামনে বা আশপাশের এলাকায় কালো পোশাকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত সড়ক এখন ফাঁকা। নেই জনমানব। পুরো এলাকা রয়েছে কাঁটাতারে ঘেরা।

সরেজমিনে দেখা গেছে, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান করেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পরপর মিছিল নিয়ে আশপাশে প্রদক্ষিণ করছেন তারা। কেউ কেউ ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন। এ ছাড়া ধানমন্ডি ৩২ লেক পাড়ও রয়েছে ছাত্রদের দখলে। তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং পাইপ রয়েছে।

১৫ আগস্ট উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে মোবাইল ফোন তল্লাশি করে দেখা হচ্ছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি আগে থেকে ঘোষণা করা হলেও এদিন সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকে এখানে দেখা যায়নি। আওয়ামী লীগের কয়েকজন কর্মী ফুল দিতে আসলেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়েও অবস্থান নিয়েছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ পাওয়া সংবাদ