মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

ভালুকায় প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ছিনতাই, আটক ১

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারে এক চিকিৎসককে যাত্রী হিসেবে উঠিয়ে হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেট কারসহ আল-আমীন হাওলাদার (৫২) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগষ্ট) রাতে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ছিনতাইকারী আল-আমীন হাওলাদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আফসার হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকার চিকিৎসক সাদ্দাম হোসাইন কর্মস্থল মাওনা থেকে সিএনজিযোগে স্কয়ার মাস্টারবাড়ি নামেন। পরে বাসায় ফেরার উদ্দেশ্যে মাস্টারবাড়ি দাঁড়িয়ে থাকার সময় সাদা রঙের একটি প্রাইভেটকারে যাত্রীর কথা বলে তুলে কিছুদূর যাওয়ার পর প্রাইভেট কারে আগে থেকে বসে থাকা কয়েকজন ছিনতাইকারী তার হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের সহযোগিতায় আল-আমীন আল-আমীন হাওলাদারকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীর সাথে থাকা প্রাইভেট কার জদ্ধ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার রাতে চিকিৎসক সাদ্দাম হোসাইন কর্মস্থল থেকে ফেরার পথে স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে নামে। সেখানে ছিনতাইকারীরা একটি প্রইভেটকারে তাকে তুলে হাত-পা ও মুখ বেঁধে গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল ফোনে থাকা টাকা নেওয়া ঘটনায় পর ছাত্ররা প্রাইভেটকারসহ আল-আমীন হাওলাদারকে আটকের পর পুলিশে খবর দিলে তাকে আটকের পাশাপাশি ছিনতাইকারীর সাথে থাকা প্রাইভেট কার জদ্ধ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ