মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
সারাদেশ

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশের এসএসআই গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম পি জন সেলভারাজ (৫২)। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কি ভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত হতে জামিনপ্রাপ্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে থাকে। গত ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টাকালে মহেশপুর বিজিবি তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মহেশপুর থানায় ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে ভারতীয় পুলিশের এসএসআই পি জন সেলভারাজ কি ভাবে বাংলাদেশে প্রবেশ করলেন নাকি তিনি সেদেশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছিলে তা নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে অনেকেই মনে করেন।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল বুধবার দুপুরে জানান, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা নিস্পিত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেকছে বলে ওসি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ