শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে বাকপ্রতিবন্ধীসহ দুই বালকের মৃত্যু

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক বাকপ্রতিবন্ধীসহ দুই বালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

নিহতরা হলো- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন। বুধবার রাতে দুই বালককেই ঘুমের মধ্যে বিষধর সাপে কামড়ায়।

এলাকা সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১২) বুধবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। তাকে সদর হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই রাতে ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৫) ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সদর হাসপাতালে সে মারা যায়।

নিহত দুই বালকের নিকটজনরা জানায়, সাপে কামড়ানোর পর তাদেরকে ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে তারা নেতিয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাজমুস সাকিব দুই বালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদেরকে হাসপাতালে আনা হয়।


▐ সর্বশেষ পাওয়া সংবাদ