শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাজীপুরে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ি ও শিববাড়িরসহ বিভিন্ন এলাকায় চলমান কোটা সংস্কারের দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথেও আন্দোলনরত শিক্ষিতদের সাথে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকা-টাইঙ্গাল মহদসড়কের কোনাবাড়ী কলেজ গেট, জয়দেবপুর শিববাড়ির মোড়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। কোটা না মেধা, মেধা মেধা, আমার দেশ আমার মাটি, বৈষম্য মানি না, চেয়ে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমার। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই—এমন নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

এখনও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রয়েছে সকল ধরনের যান চলাচল বন্ধ। সড়কগুলোতে অবস্থান করছে শিক্ষার্থীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ