শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি

কর্পোরেট সংবাদ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সায়েকুজ্জামান ফারুকীকে প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবারের (১৬ জুলাই) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে পুলিশের ওপর হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তাজহাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) বিভূতিভূষণ।

গত বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের উপস্থিততে জানাজা শেষে সকাল ১০টার দিকে আবু সাঈদকে দাফন করা হয়। এ সময় তার সহপাঠী, বন্ধু ছাড়াও শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে, আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে ‘শহিদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ করাসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

ছয় দফা দাবি হলো শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, অবিলম্বে নির্বিচারে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত আবু সাঈদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে ‘শহিদ আবু সাঈদ তোরণ’ নামে নামকরণ করা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ