বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

নরসিংদীতে সিএনজি-পিকাপভ্যানের সংঘর্ষ, নিহত ২

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পিকাপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।

রোববার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফের চর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এনামুল হক (৬০) ও টাঙ্গাইলের বাসিন্দা আবুল কালামের ছেলে জারিফ (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পাঁচদোনা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি গাজীপুরের দিকে যাচ্ছিলো। সিএনজিটি পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাঁচদোনামুখী পিকাপভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু জারিফসহ এনামুল হকের মৃত্যু হয়।

আহত হয় সিএনজিতে থাকা আরও চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

নিহত এনামুল হকের ভাগিনা মো. সাইফুল ইসলাম জানায়, মামা বিকেলে বাড়ি থেকে টাঙ্গাইলে থাকা তার ছেলের কাছে যাচ্ছিলেন। এরই মধ্যে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মামা মারা যায়। আমরা খবর পেয়ে হাসপাতালে এসে মামাকে মৃত অবস্থায় পাই।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ