বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
সারাদেশ

নড়াইলে বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিষপানে করে চয়ন মাঝি (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুলাই) কলেজ থেকে বাড়ি ফিরে বন মারা বিষ পান করে চয়ন মাঝি। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে আহত অবস্থা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করে। এখান থেকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে কি কারনে সে বিষপান করেছে তা পরিবারের লোকজন জানাতে রাজি হয়নি।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান চয়ন একটি মেয়েকে পছন্দ করত বিষয়টি দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যায়। পরে তাদেরকে পড়ালেখা চালাতে বলে পরে বিয়ে দেবে বলে জানাই, হয়তো এ ঘটনাই সে বিষপান করে আত্মহত্যা করেছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি যে ঢাকার একটি মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চয়নের এই অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং দিঘলিয়া একটি শ্মশানে চায়না শেষ কাজ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ