বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
সারাদেশ

নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত আব্দুল সালাম মোল্যার ছেলে।

শনিবার নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউপির অন্তর্গত চরবল্লাহাটি গ্রামের কুদ্দুস শিকদারের ভোগ দখলীয় আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম মোল্যা (৪৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ