বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিজাউল সানা (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সোনার ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রিজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘোলা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৪) তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায থেকে বাসটিকে আটক করে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

ওসি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর জন্য হয়েছে।#

সর্বশেষ পাওয়া সংবাদ