বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.বাকের হোসেন (৫০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছে।

নিহত বাকের হোসেনে কবিরহাট উপজেলার যাদবপুর গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে দেড়টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট টু লেমুয়া কুতবেরহাট সড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার ছমির মুন্সিরহাট বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি কবিরহাটের উদ্দেশে রওয়ানা দেয় বাকের। যাত্রা পথে ছমির মুন্সিরহাট টু লেমুয়া কতুবেরহাট সড়কের গোপালপুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী বাকের গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ওসি মো: নাজিম উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি থানায় এনে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ