বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার নামে একজন গ্রেপ্তার।

মৌলভীবাজার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগনজ) সার্কেল ও শ্রীমঙ্গল থানার ওসির সার্বিক দিক নির্দেশনায় শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শ্রীমঙ্গল উপজেলাধীন ৩নং শ্রীমঙ্গল সদর ইউপির অন্তর্গত জেরিন চা বাগানের ডলুবাড়ী নামক স্থানে আসামী উত্তম কাহার এর বসত ঘর হতে ৯ বোতল ভারতীয় মদ জব্দ ও উত্তম কাহারকে (২৮) গ্রেপ্তার করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের জেরিন চা বাগানের ডলু বাড়ি লাইন এর বাসিন্দা মৃত উমা শংকর কাহার এর ছেলে উত্তর কাহার।

এবিষয়ে থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আটককৃত আসামিকে গ্রেপ্তার পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ