বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

মদের দোকান না খুললে কাজ করবে না হরিজন সম্প্রদায়

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়।

“ভাত চাইনা, মদ চাই” শ্লোগানে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।’

সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন,’ভাত চাইনা, মদ চাই।”

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান লক্ষ করে হামলা চালায় কিছু মানুষ। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ