সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
সারাদেশ

সাপের কামড়ে প্রাণ গেলো সাপুড়ের

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাপের কামড়ে আইনুদ্দীন (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বেলা ৩টার দিকে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত আইনুদ্দীন মেহেরপুর জেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে। পেশায় তিনি কৃষক হলেও অবসর সময়ে গ্রামে গ্রামে সাপের খেলা দেখাতেন।

প্রতিবেশী হাশেম আলী বলেন, রোববার বেলা ৩টার দিকে বাড়ির অদুরে মাঠে ঘাস কাটতে যান আইনুদ্দীন। এসময় একটি বিষধর সাপ দেখে ধরতে গেলে তার হাতে কামড় দেয়। প্রথমে গ্রামের কবিরাজের ঝার ফকে তার অবসর অবনতি হলে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে মারা যান আইনুদ্দীন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান জানান, আইনুদ্দীন নামের ওই ব্যাক্তির শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হয়। তার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার হাতের বিভিন্নস্থানে ব্লেড দিয়ে কাটা ছিলো। ধারণা করা হচ্ছে কবিরাজি চিকিৎসা করা হয়েছিলো। সাপে কামড়ানোর সাথে সাথে হাসপাতালে নিলে তাকে বাঁচানো সম্ভব হতো।

সর্বশেষ পাওয়া সংবাদ