বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ নরসিংদীর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বিকন ফার্মায় কোম্পানি সচিব নিয়োগ ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার দুই গোলের লিড হারিয়ে বিদায় সেনেগালের, নাটকীয় জয় বেলজিয়ামের কেনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড যমুনার ভাঙনে নিঃস্ব চরের শত শত পরিবার
advertisement
সারাদেশ

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।   

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৫।  মামলার পর অভিযুক্ত বাবা পলাতক রয়েছে বলে জানা গেছে। সে উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এক সময় প্রবাসী ছিলেন।  

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানাইনি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নারীও শিশু নির্যাতন ধমন আইনে তার বাবাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তরুণীকে জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসিামকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ