রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯

অনলাইন ডেস্ক: গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে টঙ্গী রেলস্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হন। পরে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে কয়েকজনের মোবাইল ফোন নিয়ে নেয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯- এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সে সময় কাউকে পাওয়া যায়নি। পরে টঙ্গী পূর্ব থানা ও আমরা সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই চক্রের ৯ সদস্যকে আটক করেছি। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ