সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
সারাদেশ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রবিবার (৮ জানুয়ারী) উপজেলার আদাইওর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল ও চাপা উত্তেজনা বিরাজ করছিল ভাইদের মধ্যে।

স্থানীয় ও পুলিশ সুত্রের বরাতে জানা যায়, মিঠাপুকুর গ্রামের সাদত আলীর পুত্র শরীফ মিয়ার সাথে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে রবিবার সকালে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শরীফ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শরীফ মিয়ার বয়স ৬০ বছর বলে জানা যায়।

খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ