রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কক্সবাজারে বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ কোটি টাকা, নিহত ২০

মোহাম্মদ রিদওয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টানা ৭ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কক্সবাজারে ২০ জনের মৃত্যু হয়েছে। ১ জন এখনও নিখোঁজ। এ সময় পানিতে আটকা পড়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন।

ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা। জেলার ৯টি উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এর পরের অবস্থান পেকুয়ার। যেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়া উখিয়ায় ২ ও রামুতে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার এবং এলজিইডির ৮০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক , গ্রামীণ রাস্তা এবং ৪৭ টি ব্রিজ/কালভার্ট বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি নেমে গেলে আর্থিক মূল্য জানা যাবে। এছাড়া দোহাজারী-কক্সবাজার রেললাইনের কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলায় ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলি জমি, ১ হাজার ৭৫২টি পুকুর/পুকুর/খামার, ১ হাজার ৮৩২টি মাছের ঘের, ২৬২ মিলিয়ন টন পাখনা মাছ, ৭০ কোটি টন চিংড়ি, ৯.৯৫ মে। টন পোনা, ১৭৯টি জাল নষ্ট হয়েছে।

নিহত ২০ জনের পরিবারকে ২৫ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছে প্রশাসন।

এছাড়া ১০৩ মেট্রিক টন চাল, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানান, টানা বর্ষণ ও ভূমিধসের কারণে কক্সবাজারের ৬০টি ইউনিয়নের জলাবদ্ধতায় ৪ লাখ ৭৯ হাজার ৫০৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫ লাখ টাকা। জেলার ৯টি উপজেলার ৬০টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। এ উপজেলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এর পরের অবস্থান পেকুয়ার। যেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়া উখিয়ায় ২ জন ও রামুতে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ২০ জনের পরিবারকে ২৫ হাজার টাকার মানবিক সহায়তা দিয়েছে প্রশাসন। এ ছাড়া ১০৩ মেট্রিক টন চাল, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ