রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চ উদ্বোধন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজের নবনির্মিত মঞ্চের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের অনুদানে নবনির্মিত এ মঞ্চের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্খিত মঞ্চ নির্মাণের দাবি বাস্তবায়ন হওয়ায় এমপিকে কৃতজ্ঞতা জানান।

তিনি কুলাউড়া সরকারি কলেজ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে বলেন, আমাদের অবস্থান থেকে ঐতিহ্যবাহী কলেজের উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সুনাগরিক করে গড়ে তোলার স্বার্থে শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তৈরি করে দিতে হবে শিক্ষার্থীদের।

নবনির্মিত মঞ্চের হলরুমের আসবাবপত্রসহ অসম্পূর্ণ কাজ সম্পন্ন করনের জন্য ২ লাখ টাকা অনুদানসহ ক্যাম্পাসের আঙ্গিনা মাঠি ভরাট ও কলেজ ক্যান্টিন প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন।

কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক একেএম শাহজালাল, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য মোঃ ইব্রাহিম আলী। এ সময় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজের ছাত্র রিপন বখ্শ।

পরে ফিতা কেটে নবনির্মিত মঞ্চের উদ্বোধন করেন পধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ অতিথিরা।

এছাড়া কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ