রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীল সদর উপজেলায় মধ্য যুগীয় কায়দায় কিশোর অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারামপুর সীমানায় এ ঘটনা ঘটে।

নিহত মো.রিজায় (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের কিল্লারহাট রুটে নিয়মিত অটোরিকশা চালাত রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী রিয়াজকে তার ব্যাটারিচালিত অটোরিকশাসহ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যায়। এরপর তাকে চলন্ত রিকশায় পিছন থেকে গলার দুই জায়গায় জবাই করে হত্যার পর লাশ সেখানে রাস্তার পাশে জমিনে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, নিহত কিশোররের অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গলায় অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ