রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

শাহজাদপুরে ৫ গরুসহ ৪ চোর আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: গভীর রাতে গরু চুরি করে চাঁ বিক্রেতার বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হয়নি ৩ গরু চোরের। পরে জনতার হাতে আটক হয় ৩ গরু চোর, অপরদিকে একটি বাছুর গরু সহ আরেকজন গরু চোর জনতার হাতে আটক হয়েছে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ পৃথক দুটি স্থান থেকে ৫টি গরু সহ ৪ জন গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হঠাৎপাড়ার মোস্তফা মোল্লার ছেলে অকব আলী মোল্লা, দেওয়ান তারুটিয়া গ্রামের মৃত দেলবার এর ছেলে জেলহক আলী সরকার, ফকির পাড়ার মৃত রহিমের ছেলে ছোরমান সরকার ও সবুজ হোসেন।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জনৈক চা বিক্রেতা আজিজাল শেখ ঘুম থেকে উঠে দেখতে পান তার গোয়াল ঘরে তিনটি গাভী ও একটি বাছুর গরু সহ মোট ৪টি গরু বাধা রয়েছে।,
পরে ৩জন ব্যক্তি উপস্থিত হয়ে জানান যে গরু ৪টি তাদের, রাত গভীর হয়ে যাওয়ায় ভোর আনুমানিক ৪টায় তার বাড়ির গোয়ালে বেধে রাখা হয়েছে।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রামবাসী এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা শিকার করেন যে গরু ৪টি তারা চুরি করে এনেছেন।

পরে স্থানীয় লোকজন বিষয়টি শাহজাদপুর থানায় অবহিত করলে থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে ঘটনাস্থলে তারুটিয়া গ্রামে উপস্থিত হয়ে গরু ৪টি উদ্ধার ও গরু চুরির সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

অপরদিকে বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়ন থেকে চুরি যাওয়া একটি বাছুর গরু উদ্ধার করে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় গরু চুরির সাথে জড়িত থাকার দায়ে সবুজ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

জানা যায়, গরু গুলো উপজেলার শেলাচাপড়ি, আলোকদিয়ার ও পাবনার ফরিদপুর ‍উপজেলার সেলন্দা গ্রাম থেকে চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুধবার ভুক্তভোগী গরুর মালিকেরা থানায় উপস্থিত হয়ে গরুগুলো তাদের বলে সনাক্ত করেন।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশের ২টি দল পৃথক দুটি জায়গায় উপস্থিত হয়ে গরু উদ্ধার ও আটককৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গরুর মালিকরা বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় আলাদা ২টি মামলা দায়ের করেছেন। আসামী ৪ জনকে বুধবার বিকালে শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ