রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের বেড়ার মাঠ নামকস্থানে এঘটনা ঘটে।

নিহত সাদিকুর রহমান একই গ্রামের দক্ষিনপাড়ার আতিকুর রহমানের ছেলে। সে কাঠমিস্ত্রীর কাজ করতো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েকদিন সাদিকুর কাজে যায়নি। সে কিছুটা অসুস্থ (জ্বর) ছিল। কাজে না যাওয়ায় তার মা বকাঝকা করে। এতে অভিমান করে কোন এক সময় ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যা করেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, দর্শনা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। বকাঝকা করায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি৷ আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ