রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

পেকুয়ায় খালের পানিতে ভেসে গিয়ে তিন শিশুর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালের পানিতে ভেসে গিয়ে তিন শিশু মারা গেছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে একই খালের পানিতে তাদের লাশ পাওয়া যায়।

উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে স্থানীয় নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮) শিশু রয়েছে।

এলাকাবাসী জানান, ওই তিন শিশু বিকালের দিকে পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পর দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদের লাশ ভেসে ওঠে।

উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল বাবাসহ দুই ছেলের

উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ