রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

তেলবাহী গাড়ির চাপায় শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

মো: সাদ্দাম হোসেন মুন্না খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় দ্রুতগামী তেলবাহী লরির ধাক্কায় মোছা. পারভিন আক্তার (৩০) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে আদমজী-চাষাড়া সড়কের ইপিজেডের গেটের সামনে তারা এ সড়ক অবরোধ করে।

সড়ক অবরোধের ফলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। এতে করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেপরোয়াভাবে ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায় সময় এই সড়কে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। গতকালও আমাদের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের বিচার না হওয়ার কারণে বারবার এরা পার পেয়ে যায়। তাই আমরা আজ সড়ক অবরোধ করেছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিচারের দাবিতে তারা ১০-১৫ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই।

শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ) এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তারা আইনি প্রক্রিয়া না বুঝে সড়ক অবরোধ করেছিল। গতকাল সড়ক দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছে তার এখনও দাফন কাজ সম্পন্ন হয় নি। পাশাপাশি এ ঘটনায় থানা কোনো মামলাও হয় নি। যদি পরিবার মামলা না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এটি সময়সাপেক্ষ বিষয়। দোষীদের পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা শ্রমিকদের বিচারের আশ্বস্থ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ৯ আগস্ট সকাল ৮ টায় আদম ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই মো. ইমরান হোসেন জানান, আমার বোন উর্মি কোম্পানির ইউ এইচ এম লিমিটেডে পোশাক শ্রমিক হিসাবে কাজ করতেন। গতকাল সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে একটি তেলের লরি ধাক্কায় গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারভিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামের শামসুল হকের মেয়ে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় থাকতেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ