রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করাই তাদের কাজ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে এক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার জানাজায় মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে চুরি হয়ে যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করা হয়।

আটক সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। সে ঢাকার জুরাইনের হকারি করে।

চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মোঃ শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম (৪০), ঢাকার পল্লবীর আনিচ (৩৬)।

এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বাদ জোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এসময় প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল ফোন। তখন একজনের মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সুমনা মোল্লা নামের এক যুবক। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

সুমন জানায়, তারা ৪ জনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল ফোন চুরি করেছে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, চোরচক্রের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্নস্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল ফোন চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিষ্কার পাঞ্জাবি,পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে। এই চোরচক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ