রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর এক শিক্ষার্থী। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার হরিণহাটি এলাকার কবির হোসেনের ছেলে খালিদ হাসান ওয়ালিদ। সে এবার ভাষা শহীদ আ. জব্বার আনসার ভিডিপি একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এস এসসি পাস করেছে।

আটক চালক হলেন-চাঁদপুরের ফরিদগঞ্জ সদর এলাকার মো. মমিনউল্লার ছেলে সেলিম হোসেন।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার সকালে উপজেলার হরিণহাটি এলাকা থেকে স্কুল শিক্ষার্থী ওয়ালিদ হোসেন তার মোটরসাইকেল নিয়ে চন্দ্রা জোড়াপাম্প এলাকায় যায়। সেখান থেকে তার সমবয়সী সম্পর্কে ভাগিনা ইফাত হোসেনকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বাড়িতে ফিরছিল। ফেরার পথে চন্দ্রা পল্লীবিদ্যুৎ যমুনা ব্যাংকের সামনে একটি কাভার্ডভ্যান ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানের নীচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই ওয়ালিদ হোসেনের মৃত্যু হয়েছে। আহতকে ইফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।

কোনাবাড়ি হাইওয়ে থানার এসআই আবু আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ