রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী মোজাম্মেল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ মোজাম্মেল হক (৪০)’কে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আসামী মোঃ মোজাম্মেল হক (৪০) সিরাজগঞ্জ সদর উপজেলার সিলন্দা এলাকার আব্দুল হামিলের ছেলে । গতকাল (৮ আগস্ট) দুপুর ৩ টায় রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব-৩ জানায়, আটককৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম আসামী মোজাম্মেল হককে বিয়ের চাপ দিতে থাকে কিন্তু সে ভিকটিমকে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে থাকে। তাদের বোঝাপড়ার একপর্যায়ে ভিকটিমের গর্ভবতীর সময় ০৮ মাস অতিবাহিত হয়ে যায়। এরপর ২১/০৭/২০২৩ তারিখ সে ভিকটিমকে সিজারের মাধ্যমে গর্ভপাত করায়। সিজারের পর সে চালাকি করে সেই নবজাতক বাচ্চাকে অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট ২০,০০০/- টাকা বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে বাড়িতে গেলে মোজাম্মেল হক তাকে তার বাড়িতে উঠতে দেয়না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভিকটিম কোন দিকবিদিক না পেয়ে গত ৩০/০৭/২০২৩ তারিখ সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষন মামলা রুজু করে। মামলার পর থেকে আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলো বলে জানায় ।

গ্রেফতারকৃত আসামী মোঃ মোজাম্মেল হক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩।

কর্পোরেট সংবাদ /এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ