রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে তাড়াশে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামিল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে তাকে উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জামিল হোসেন ওই এলাকার মো জলিল আলীর ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

এলাকাবাসী জানান, সোমবার দুপুর ১২টার দিকে জামিল হোসেন বাড়িতে ফাকা পাওয়ায় ওই মেয়েটিকে বাড়ির জোরপূর্বক ঘরে ভিতরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে শব্দ শুনে প্রতিবেশী একজন টের পেয়ে কাছে এলে সে দৌড়ে পালায়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলাম জানান,গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ