রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে রায়হান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই এলাকার ফেরদৌস মাতুব্বরের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান দুপুরে পরিবারের স্বজনদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘসময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খেলতে গিয়ে রায়হান নামের একটি শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ