রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

FB_IMG_1691484952499

মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরমেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে আজ এই বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। তিনি লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরনা যোগাতেন। এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার অসামান্য অবদানের পরিচয় দিয়েছেন তার ফল হিসেবে জাতির জনকের পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত।

উল্লেখ্য; বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলায় মোট ৯০ জনকে সেলাই মেশিন ও ৭৫ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ