রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশির মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকায় সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (০৪ আগস্ট) দিনগত রাতে চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেন। নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

জানা গেছে,  প্রায় ২০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো সেলিম মাতুব্বর। তিনি মাঝে মধ্যে দেশে এলেও সেখানেই স্থায়ীভাবে ব্যবসা শুরু করেছিলেন। গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রাতের কোনো এক সময় নিজ দোকানের মধ্যে তাকে গুলি করে হত্যা করেন সন্ত্রাসীরা।

সেলিম মাতুব্বরের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, আমাদের এক আত্মীয় বাবার মৃত্যুর কথা জানিয়েছেন। আমার বাবার মরদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, এ বিষয়ে আমরা এখনও খবর পাইনি। তবে খোঁজ খবর নেওয়া হবে। নিহত ওই ব্যক্তির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ