রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও খাদ্য সামগ্রী বিতরণ

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আফতাফ উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশারী ও খাদ্য সামগ্রী বিতরণ এবং অসুস্থ্য ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বিকালে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া বাজারে  মানব কল্যাণ সংগঠণ মাদারীপুর ও আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর,দুটি মানবিক সংগঠনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় চল্লিশ টি পরিবারের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারী ও খাদ্য সামগ্রী বিতরণ ও ক্যান্সার আক্রান্ত অসুস্থ রয়েল ফরাজীর পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বরের সভাপতিত্বে ও মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মনিরুজ্জামান ফকির।

বিশেষ অতিথি ছিলেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,পাশে আছি মাদারীপুর সংগঠনের সভাপতি মোঃ বায়জিদ মিয়া, পাকদী নবীন যুব সংঘ সংগঠনের সভাপতি সাব্বির হক ফরাজী, মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের উপদেষ্টা আবুল ফজল মানু খান, মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ