রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

বড়লেখায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ফরমান আলী নামে ০২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বড়লেখা থানার এএসআই হরিধন দেবনাথ ও এএসআই উস্তার মিয়া সঙ্গীয় ফোর্সসহ চান্দগ্রাম এলাকায় আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত  ফরমান আলী বড়লেখা উপজেলার চান্দগ্রাম গ্রামের মৃত নছির আলীর ছেলে।

উক্ত আসামির বিরুদ্ধে এনজিআর ৩১/২২ (বড়লেখা)  মামলায় পেনাল কোডের ৫০৬(২) ধারার অপরাধ  সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান জানান, আসামিকে আজ সোমবার (৭ আগষ্ট) যথাযথ পুলিশি প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ